৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশের কাঁধে মাথা রেখে কী বার্তা দিলেন নুসরাত

প্রতিদিনের ডেস্ক
ভ্যালেনটাইনস ডে। বিশ্ব ভালোবাবাসা দিবস বলেই কথা। আর এই বিশেষ দিনে ডায়েটে কোনোরকম ফাঁকি দেননি টালিউড অভিনেতা যশ ও অভিনেত্রী নুসরাত জাহান দম্পতি। নিজেদের ফিটনেসের কথা মাথায় রেখেই স্পেশ্যাল দিনটি উদযাপন করেছেন তারা ভিন্নভাবে।
এ তারকা দম্পতির দাম্পত্য সম্পর্ক নিয়ে যতই বিতর্ক হোক না কেন। তাদের ভালোবাসায় কোনো দিনই ভাটা পড়েনি। পূজা-পার্বণ-ঈদ-ক্রিসমাস— সবই একসঙ্গে পালন করে থাকেন এ তারকা দম্পতি।
একটা সময় ভ্যালেনটাইনস ডে নিয়ে মাতামাতি ছিল পশ্চিমে। এখন তা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। বলিউড তো বটেই পিছিয়ে নেই টালিউডও। প্রত্যেকেরই কিছু না কিছু পরিকল্পনা রয়েছে সঙ্গীদের নিয়ে। টালিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। ভালোবাসা দিবস তারাও পালন করলেন নিজেদের মতো করে। দুজনেই একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন। একটি ছবিতে দেখা গেছে, নুসরাতে হাতে লাল রঙের গোলাপ। অন্য ছবিটিতে যশের কাঁধে মাথা রেখে ছবি তুলেছেন নুসরাত। হাতে সুন্দর একটি কেক। প্রেম দিবস উপলক্ষ্যে অন্যরা যখন রেস্তোরাঁয় ক্যান্ডেল লাইট ডিনার করছেন, তখন এই দম্পতি নিজেদের ভালোবাসার উদযাপন করছেন বাড়িতে ‘সুগার ফ্রি’ কেক কেটে।
বিশেষ দিন বলে ডায়েটে কোনো রকম ফাঁকি দেননি যশ-নুসরাত। নিজেদের ফিটনেসের কথা মাথায় রেখেই স্পেশ্যাল দিনটি উদযাপন করেছেন তারা। তবে খাবারের দিকে যতই কাটছাঁট হোক না কেন, ভালোবাসায় বিন্দুমাত্র খামতি পড়েনি। যেমন যশ বিভিন্ন ট্রিপের ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। তবে ছবির ক্যাপশনে ভারি ভারি কথা নয়, অভিনেতা লিখেছেন— শুধু আমরা, হ্যাপি ভ্যালেনটাইনস।
অন্যদিকে নুসরাত যশের কাঁধে মাথা কেক হাতে ছবি দিয়েছেন। রিটার্ন গিফট হিসেবে কেক হাতে যে ছবি রয়েছে, তার ক্যাপশনে নুসরাত লিখেছেন— তুমি সানন্দে এটা খেতে পারো। কারণ এটি সুগার ফ্রি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়