২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

আবেগঘন পোস্টে যা বললেন কিরণ রাও

প্রতিদিনের ডেস্ক
বলিউড পরিচালক কিরণ রাওয়ের সময়টা যেন ভালোই যাচ্ছে না। গত বছর থেকেই দফায় দফায় অসুস্থ হয়ে হাসপাতালে দৌড়াতে হচ্ছে তাকে। বছরের শেষে অ্যাপেন্ডিক্স অপারেশন এবং পরবর্তী অ্যালার্জিজনিত সমস্যার রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী হলেন এই নির্মাতা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ছবি প্রকাশ করে কিরণ নিজেই তার এই অসুস্থতার খবর ভক্তদের জানিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে আছেন তিনি। তার পায়ের কাছে একগুচ্ছ বই রাখা থাকলেও শারীরিক দুর্বলতার কারণে সেগুলো পড়ার মতো শক্তিও পাচ্ছেন না তিনি। এই কঠিন সময়ে তার একমাত্র সঙ্গী হিসেবে পাশে রয়েছে তার প্রিয় পোষ্য বিড়ালটি। নিজের বর্তমান অবস্থা বর্ণনা করতে গিয়ে কিরণ জানান, চিকুনগুনিয়ার ধকল সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি। তবে খুব দ্রুত সুস্থ হয়ে বইয়ের পাতায় ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেছেন এই পরিচালক।উল্লেখ্য, কিরণের একমাত্র ছেলে আজাদ বর্তমানে মুসৌরির একটি বোর্ডিং স্কুলে পড়াশোনা করছে। ফলে অসুস্থতার এই সময়ে বাড়িতে একাই থাকতে হচ্ছে তাকে। গত বছর যখন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, তখন তার পরিচয়পত্রে প্রাক্তন স্বামী আমির খানের নাম ও পদবি ব্যবহার করা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল। যদিও সেই বিতর্ক থিতিয়ে গিয়েছে অনেক আগেই।
আমির খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হলেও তাদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনও অটুট। যেকোনো সামাজিক অনুষ্ঠান কিংবা উৎসবে তাদের একসঙ্গেই দেখা যায়। এমনকি আমিরের বাড়ির খুব কাছেই বসবাস করেন কিরণ। তবে বর্তমান এই অসুস্থতার দিনে আমির তার প্রাক্তন স্ত্রীর কতটা খোঁজখবর নিচ্ছেন বা পাশে আছেন কি না, সে বিষয়ে কিরণ রাও নিজে থেকে এখনও কিছু খোলসা করেননি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়