২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ছয় ঘণ্টার বৈঠক, কিন্তু মিলছে না সমাধান

প্রতিদিনের ডেস্ক
প্রায় চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ থামাতে আবারও বসছে শান্তি আলোচনা। সুইজারল্যান্ডের জেনেভায় বুধবার নতুন করে বৈঠকে বসছেন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দল। এই আলোচনায় মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র।তবে শুরুতেই স্পষ্ট হয়েছে—দুই পক্ষের অবস্থান এখনো অনেক দূরে। বড় কোনো অগ্রগতির ইঙ্গিত মেলেনি। এর আগে আবুধাবিতে দুই দফা আলোচনা হলেও কোনো সমাধান আসেনি।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি দ্রুত একটি সম্মানজনক চুক্তিতে যেতে চান। তবে তিনি প্রশ্ন তুলেছেন, রাশিয়া আদৌ শান্তি চায় কী না। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন ভ্লাদিমির মেদিনস্কি। ইউক্রেনের পক্ষে আছেন রুস্তেম উমেরভ। এদিকে আলোচনা শুরুর আগেই আবারও হামলার অভিযোগ উঠেছে। ইউক্রেন বলেছে, রাশিয়া এক রাতে ২৯টি ক্ষেপণাস্ত্র ও প্রায় ৩৯৬টি ড্রোন ছুড়েছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। বহু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।রাশিয়াও পাল্টা অভিযোগ করেছে, ইউক্রেন ১৫০টির বেশি ড্রোন হামলা চালিয়েছে, বিশেষ করে ক্রিমিয়া অঞ্চলে।
রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এলাকা দখলে রেখেছে। এর মধ্যে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়াও রয়েছে। মস্কো পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে চায়। কিন্তু কিয়েভ বলছে, নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া তারা কোনো চুক্তি করবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে দ্রুত আলোচনায় আসার আহ্বান জানিয়েছেন। তবে পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে, শান্তির পথ এখনো সহজ নয়। যুদ্ধের আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগতে পারে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়