২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতিদিনের ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এ আদেশ দেন।আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।দুদকের আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি দেশত্যাগের চেষ্টা করতে পারেন, যা অনুসন্ধান কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।এ প্রেক্ষাপটে দুদকের সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন তার বিদেশ গমন রহিত করার জন্য আদালতের নির্দেশনা চান। আদালত শুনানি শেষে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়