১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

শার্শা সীমান্ত থেকে ইয়াবার চালান সহ নারী আটক

আনিছুর রহমান, বেনাপোল
যশোরের শার্শার কায়বা সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৫৯৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ রুপিয়া খাতুন (৪০) নামে এক নারী কারবারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। সোমবার (২৩ ফেব্রুয়ারী) কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রুপিয়া খাতুন সাতীরা সদর উপজেলার বাসিন্দা। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ কায়বা বিওপির একটি বিশেষ টহলদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১৫৯৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ রুপিয়া খাতুন নামে এক নারীকে আটক করা হয়েছে। খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান ইয়াবাসহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে মামলা দায়ের করে শার্শা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। চোরাচালানী মালামাল ও মাদকসহ পাচার চক্র আটকের েেত্র সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়