২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

জুলাই সনদের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট শুনানি ১ মার্চ

প্রতিদিনের ডেস্ক:
বুধবার (২৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানির এ দিন ঠিক করেন। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন আইনজীবী মুহাম্মদ শিশির মনির।গত ১৮ ফেব্রুয়ারি জুলাই সনদের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।ওইদিন তিনি বলেন, জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে রিটটি করা হয়েছে। জুলাই সনদ সংবিধানের সঙ্গে কেন সাংঘর্ষিক ঘোষণা হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুলাই জাতীয় সনদের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে রিটে।২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ও দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় গত বছরের ১৭ অক্টোবর ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ স্বাক্ষরিত হয়। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐকমত্যের একটি রাজনৈতিক দলিল হলো জুলাই জাতীয় সনদ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়