১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতাবা: রিপোর্ট

প্রতিদিনের ডেস্ক:
ইরানের বিশেষজ্ঞ পরিষদ আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতাবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। খবর এনডিটিভির।দীর্ঘ ৩৬ বছর দেশ শাসন করা খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন। হামলার সময় তিনি তার কার্যালয়ে অবস্থান করছিলেন। তার সাথে তার মেয়ে, জামাতা এবং নাতনিও নিহত হয়েছেন। খামেনির স্ত্রী মানসুরেহ খোজাতেহ বাঘেরজাদেহ-ও হামলায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে, খামেনিকে পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হবে এবং তেহরানে একটি ‘বিশাল বিদায়ী অনুষ্ঠান’ আয়োজন করা হবে। তবে সমাহিত করার সঠিক তারিখ এখনো প্রকাশ করা হয়নি।খামেনির কোনো নির্দিষ্ট উত্তরসূরি মনোনীত ছিল না। পরবর্তী উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিন সদস্যের একটি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কাউন্সিল সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়