২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিটরুট ও গাজরের স্মুদি বানাবেন যেভাবে

প্রতিদিনের ডেস্ক:
শরীরকে সতেজ রাখার সহজ ও সুস্বাদু উপায় খুঁজছেন? বিটরুট আর ক্যারটের মিলিত স্বাদে তৈরি স্মুদি সেই চাহিদা পূরণ করতে পারে একেবারে নিখুঁতভাবে। রঙে প্রাণবন্ত, স্বাদে মিষ্টি-ঝাঁঝালো আর পুষ্টিতে ভরপুর এই স্মুদি শুধু তৃষ্ণা মেটায় না, বরং শরীরকে দেয় প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ। প্রতিদিনের ইফতারে এটি হতে পারে আপনার প্রিয় সতেজকর পানীয়। রইলো রেসিপি-উপকরণ
বিটরুট ১টি
বড় গাজর ১টি
দুধ ১১/২ কাপ
পানি ২/৩ কাপ
যেভাবে তৈরি করবেন
প্রথমেই গাজর ও বিটরুট খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিন। এরপর একটি ব্লেন্ডারে গাজর, বিটরুট ও দুধ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। ভালো করে ব্লেন্ড হওয়ার পর এতে পানি দিয়ে আবারও ব্লেন্ড করুন। আপনি যেমন ঘন স্মুদি পছন্দ করেন সে অনুযায়ী পানি দিতে পারেন। ব্যস তৈরি হয়ে গেলো পুষ্টিকর ও তৃপ্তিদায়ক স্মুদি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়