কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সাতক্ষীরা ৩ কালীগঞ্জ আশাশুনি আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে রতনপুর পিডিকে ফুটবল মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানে রতনপুর ইউনিয়ন জামায়াতের আমীর কারী আফতাবুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার। তিনি বলেন, সুন্দর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, চেয়ারম্যান এম. আলিম আল রাজি (টোকন)।

