১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

সোহেল আহমেদ, কালিগঞ্জ
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার বেলা এগারোটার সময় কালিগঞ্জ উপজেলা শহরে আসার সময় খায়ের তালা নামক স্থানে ট্রাকের ধাক্কায় সিংদহ গ্রামের জালাল উদ্দিন আহত হয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় কালীগঞ্জ হাসপাতালে অজ্ঞাত নামক ব্যক্তি হিসেবে ভর্তি করেন। দীর্ঘ সময় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হাসপাতালে মারা যায়। স্থানীয়রা নিহত ব্যক্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচার করলে তার পরিবারের লোকজন জানতে পেরে হাসপাতালে ছুটে আসে। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ থানাকে অবহুতি করলে পুলিশ লাশ থানাতে নিয়ে যায়। পরবর্তীতে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়