২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে পিতার কোপে ছেলে আহত

নিজস্ব প্রতিবেদক
যশোরের বাঘারপাড়ায় পারিবারিক কলহের জের ধরে পিতার কোপে ছেলে গুরুতর আহত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধোয়াখোলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত রানা (২৫) ধোয়াখোলা গ্রামের জয়নাল (৪৭) এর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে জয়নাল ক্ষিপ্ত হয়ে রামদা দিয়ে ছেলে রানাকে কুপিয়ে জখম করেন। এতে রানার বাম হাত ও পিঠে গুরুতর আঘাত লাগে। পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত। এ বিষয়ে আহত রানার বড় ভাই রায়হান বলেন, পারিবারিক বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়