কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় খোলা বাজারে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে ভ্রমণ আদালতে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৭ মার্চ ২০২৬) সরকারি নির্দেশনা অনুযায়ী কালিগঞ্জের বিভিন্ন ফিলিং স্টেশনে ও খোলা বাজারে তেল সরবরাহের ব্যাপারে মালিক পক্ষ ও সাধারণ মানুষদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতন করা হয়। এসময় খোলা বাজারে বেশি টাকায় পেট্রোল বিক্রিয় করায় ভ্রাম্যমান আদালতে ১জনকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম খান।এ সময় কালিগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

