প্রতিদিনের ডেস্ক:
খেজুরের পুষ্টিগুণ সম্পর্কে আলাদাভাবে কিছু বলার নেই। ছোট্ট এই প্রাকৃতিক মিষ্টি, শুধু মুখে স্বাদই দেয় না শরীরকেও করে পূর্ণ শক্তিতে ভরপুর। যদি চান এক কাপ পুষ্টিকর ও এনার্জি ভরা পানীয়, তাহলে খেজুরের স্মুদি হতে পারে আপনার সেরা বন্ধু। রইলো রেসিপি-
উপকরণ
খেজুর ১০-১২টি
দুধ ২ কাপ
পাকা কলা ২টি
দই ২ টেবিল চামচ
দারুচিনি গুঁড়ো ২ চা চামচ
মধু ২ চা চামচ
বরফ পরিমাণমতো
যেভাবে তৈরি করবেন
প্রথমেই খেজুর পরিষ্কার পানিতে ধুয়ে হালকা গরম পানিতে ভিজিয়ে রাখুন ৩০ মিনিট। খেজুর নরম হয়ে এলে পানি থেকে তুলে নিন। এবার ব্লেন্ডারে বরফ ছাড়া সব উপকরণ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার খেজুরের স্মুদি। এবার পরিবেশন করুন আপনার পছন্দের গ্লাসে।

