মাসুম বিল্লাহ, কেশবপুর যশোর
পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০মার্চ বিকেলে প্রাথমিক শিক্ষক মিলনায়তনে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শাহীনুর রহমান শাহীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এর সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ কে এম নাজমুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হারুনা আর রশিদ, যশোর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইকরামুল কবির উজ্জল। আরও বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতে ইসলামী এর কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সামাদ, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক, পৌর জামায়াতে ইসলামী এর সাধারণত সম্পাদক মাস্টার রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ, পৌর জামায়াতে ইসলামী এর আমির জাকির হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী্ , শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম। অনুষ্ঠানে কুরআন তেলওয়াত করেন উপজেলা শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ আজিজুল রহমান। ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন যশোর জেলা জামায়াতে ইসলামী এর কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সামাদ।

