সিঙ্গাপুর সফরই কি কাবরেরার শেষ?

প্রতিদিনের ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরার ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত। আসন্ন সিঙ্গাপুর সফর দিয়েই শেষ হতে যাচ্ছে স্প্যানিশ এই কোচের বর্তমান চুক্তির মেয়াদ। জাতীয় দল কমিটির বৈঠক শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, কোচের চুক্তি নবায়ন নিয়ে আজকের সভায় কোনো আলোচনা হয়নি।
কাবরেরার অধীনে গত তিন বছরে বাংলাদেশ দলের প্রাপ্তি–অপ্রাপ্তির হিসাব বেশ দীর্ঘ। ২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর তার সময়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে কিছুটা উন্নতি হলেও সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বিদায় এবং এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ও হংকংয়ের মতো দলের বিপক্ষে পয়েন্ট হারানোকে বড় ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। আজকের ব্রিফিংয়েও একজন সাংবাদিক প্রশ্ন তোলেন, তুলনামূলক সহজ গ্রুপে ভারত, হংকং ও সিঙ্গাপুরের মতো প্রতিপক্ষ পেয়েও কেন বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে এই বিষয়ে এখনই মন্তব্য করতে রাজি হননি আমিরুল ইসলাম বাবু।তিনি বলেন, ‘সিঙ্গাপুর ম্যাচ শেষে আগামী ১ এপ্রিল দল ঢাকায় ফিরবে।এরপর বাফুফে সভাপতি তাবিথ আওয়ালের সভাপতিত্বে ম্যানেজমেন্ট কমিটির সভায় কোচের পারফরম্যান্স মূল্যায়ন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’বর্তমানে ছুটিতে থাকা কাবরেরা অনুশীলন শুরু হওয়ার আগেই ঢাকায় ফিরবেন এবং বসুন্ধরা কিংস অ্যারেনায় দলের প্রস্তুতি ক্যাম্প পরিচালনা করবেন।
এ বিষয়ে বাবু বলেন, ‘হেড কোচ ১৩ তারিখ ছুটি শেষ করে ঢাকায় ফিরবেন। এরপর তিনি স্কোয়াড ঘোষণা করবেন।

 

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়