১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

অভয়নগরে চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগর উপজেলায় চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে স্থানীয়রা গণধোলায় দিয়ে এক যুবককে পুলিশে সোপর্দ করেছে। গতকাল শনিবার সকালে উপজেলার কাপাসহাটি গ্রামে মেয়েটির শয়ন কক্ষে প্রবেশ করে ওই যুবক জোর পূর্বক মেয়েটিকে ধর্ষণ করে। ওই কিশোরের নাম আবির হোসেন (১৫)। সে উপজেলার কাপাসহাটি গ্রামের আলী হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, আবির হোসেন দীর্ঘদিন ধরে মেয়েটিকে উত্যক্ত করতো। এতে কিছুদিন আগে মেয়েটির পিতা আবিরকে মারধোর করে। এতে আবির আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং উত্যক্তের মাত্রা বেড়ে যায়। গতকাল শনিবার সকাল সাড়ে সাতটার দিকে আবির মেয়েটির শয়ন কক্ষে প্রবেশ করে তার মুখ চেপে ধরে জোর পূর্বক মেয়েটিকে ধর্ষণ করে। তার আর্তচিৎকারে মেয়েটির পরিবারের লোক এসে মেয়েকে উদ্ধার করে এবং পড়শিদের সহায়তায় আবিরকে আটক করে ৯৯৯ নম্বরে খবর দেয়। এ সময় স্থানীয়রা আবিরকে গণধোলায় দেয়। এরপর পুলিশ এসে আবিরকে গ্রেফতার করে। ভিকটিমকে তার পরিবার উদ্ধার করে অভয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান (ওসি) বলেন, ধর্ষনের অভিযোগে আবির নামে একজনকে আটক করা হয়েছে। আইনী ব্যবস্থ্যা প্রক্রিয়াধীন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়