প্রতিদিনের ডেস্ক:
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দুটি নতুন মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী জুথী আঁখি। ‘বছর ঘুরে এলো ঈদ’ এবং ‘ঈদ মোবারক–খুশির গান’ শিরোনামের গান দুটি প্রকাশ পাবে।গান দুটির কথা ও সুর করেছেন নজরুল ইসলাম আজাদ এবং সংগীতায়োজনে ছিলেন আঞ্জুমান পারভীন। মিউজিক ভিডিও দুটি পরিচালনা করেছেন ইয়ামিন ইলান। জানা গেছে, চাঁদরাতের সন্ধ্যা ৭টায় ‘বছর ঘুরে এলো ঈদ’ গানটি আজাদ মিউজিকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। একই সময়ে দ্বিতীয় গানটি গ্লোবাল মিউজিক স্টেশনের ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
জুথী আঁখি বলেন, চমৎকার কথা ও সুরের দুটি গান শ্রোতাদের উপহার দিলাম। আশা করছি ঈদের আনন্দে গানগুলো শ্রোতা-ভক্তদের আরো আনন্দ দেবে।

