১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে আরাঘচি

প্রতিদিনের ডেস্ক:
মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাঘচির অনুরোধে অনুষ্ঠিত এক ফোনালাপে তিনি এই আহ্বান জানান। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরান অস্থায়ী যুদ্ধবিরতির বদলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায়।আলোচনায় ওয়াং ই বলেন, সংকটপূর্ণ বিষয়গুলো শক্তি প্রয়োগের মাধ্যমে নয়, বরং সংলাপ ও আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। তিনি বলেন, যুদ্ধের চেয়ে আলোচনা সবসময়ই উত্তম, যা ইরান ও তার জনগণের স্বার্থের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।তিনি আরও জানান, চীন নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ অবস্থান বজায় রাখবে, সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরোধিতা করবে এবং শান্তি আলোচনাকে এগিয়ে নিতে কাজ করবে, যাতে অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসে।আরাঘচি সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে চীনকে অবহিত করেন এবং জরুরি মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইরানের জনগণ আরও ঐক্যবদ্ধ হচ্ছে।তিনি জোর দিয়ে বলেন, ইরান অস্থায়ী যুদ্ধবিরতির বদলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায়।আরাঘচি আরও বলেন, হরমুজ প্রণালী সব দেশের জন্য উন্মুক্ত রয়েছে এবং জাহাজ চলাচল নিরাপদ। তবে যারা ইরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত, তাদের ক্ষেত্রে বিষয়টি প্রযোজ্য নয়।তিনি আশা প্রকাশ করেন, সব পক্ষ উত্তেজনা বাড়ানোর পরিবর্তে তা কমাতে কার্যকর পদক্ষেপ নেবে এবং শান্তি প্রতিষ্ঠায় চীন গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়