৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৪৭

প্রতিদিনের ডেস্ক:
রাজধানীর তেজগাঁও বিভাগে গত ২৪ ঘণ্টায় অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (৩ এপ্রিল) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার (২ এপ্রিল) নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলায় ৭ জন, পুরাতন মামলায় ৩ জন এবং গ্রেপ্তারি পরোয়ানামূলে ৩ জন রয়েছে। এছাড়া ডিএমপি অধ্যাদেশে ৩৩ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়