১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বাগেরহাটে ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিলা পরিষদের র‌্যালি

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে নানা আয়োজনে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে শনিবার (৪ এপ্রিল) দুপুরে সংগঠনটির বাগেরহাট কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করেন নারী নেত্রীরা। পরে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি পুনরায় মহিলা পরিষদের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসব কর্মসূচিতে সনাক, বাগেরহাটের সভাপতি চৌধুরী আব্দুর রব, বাগেরহাটের মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি পিয়ারা আক্তার, সাধারণ সম্পাদক রিজিয়া পারভীন, সহ-সভাপতি জাহানারা খানম, তহমিনা মিনু, জোছনা দেবনাথ, বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলাফুলের নির্বাহী পরিচালক রেহানা পারভীন লাকি, নারী নেত্রী আবিদা খাতুন মহিলা পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়