৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

পাইকগাছায় তাঁতীদলের সভাপতি শিমুলের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের ঘের দখল

মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
একটি দখলবাজ চক্র খুলনার পাইকগাছায় হিন্দু সম্প্রদায়ের দুটি চিংড়ী ঘের জবর দখল করে নেয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান কালিপদ বিশ্বাস অরুণ কুমার মন্ডলে পক্ষে গৃহবধূ শম্পা সানা। বক্তব্যে তারা বলেন, তাদের স্বরণখালী মৌজায় অবস্থিত ১৬ বিঘা ও লস্কর মৌজায় আড়াই বিঘা জমি উপজেলা তাঁতিদলের সভাপতি শিমুল তাওয়ালী ও লস্কর গ্রামের আজিজুল গাজীরা শনিবার রাতে জবর দখল করে নিয়েছেন। দখলকালে তারা অরুন মন্ডলের ঘেরর বাসা ভাংচুর ও লুটপাট করে। যাতে ১০-১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আরুন মন্ডল ঘের কর্মচারী রেজাউল ইসলাম জানান। এদিনে কালিপদ বিশ্বাস (৭৫) জানান তার ঘেরটি দখলে বাধা দিলে তাকে আজিজুল বেধম মারপিট করে। এমনকি তার ঘেরে প্রবেশে বাঁধা দিয়ে আসছে। এবিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন জায়গায় লিখিত ভাবে প্রতিকার চেয়ে আবেদন করেও প্রতিকার পাচ্ছেনা বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। এবিষয়ে শিমুলের ০১৯১৯৬৫২২০৮ এবং আজিজুল ইসলামের ০১৭১৬৭৮১৫৩২ নম্বরে বারবার যোগাযোগ করে মোবাইল রিসিভ না হওয়ায় তাদের মতামত দেয়া সম্ভব হলোনা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়