প্রতিদিনের ডেস্ক:
মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এসে অনিশ্চয়তার মুখে পড়েছেন আলভারো আরবেলোয়া। রিয়াল মাদ্রিদের এই কোচের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে চ্যাম্পিয়নস লিগের পারফরম্যান্সের ওপর।সম্প্রতি লা লিগায় মায়োর্কার কাছে অপ্রত্যাশিত হারের পর শিরোপা দৌড়ে বড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। একই সঙ্গে বার্সেলোনা ৭ পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নেওয়ায় লিগ জয়ের সম্ভাবনাও অনেকটাই ক্ষীণ হয়ে গেছে।এর আগে দলটি কোপা দেল রে থেকেও বিদায় নিয়েছে।ফলে এখন পুরো মৌসুমের ভাগ্য নির্ভর করছে চ্যাম্পিয়নস লিগের ওপর। কিন্তু সেখানেও অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ, প্রতিপক্ষ শক্তিশালী বায়ার্ন মিউনিখ। কোচ ভিনসেন্ট কম্পানিরা অধীনে বায়ার্ন বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছে।ক্লাব সূত্রেরে বরাতে স্প্যানিশ মিডিয়ার খবর, বায়ার্নের বিপক্ষে আসন্ন ম্যাচটি আরবেলোয়ার জন্য একপ্রকার ‘ডু অর ডাই’ পরিস্থিতি। এই ম্যাচে ব্যর্থ হলে তার কোচের পদ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।এদিকে বিকল্প কোচ খোঁজার কাজও নাকি শুরু করেছে ক্লাবটি। জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপের নাম সম্ভাব্য তালিকায় রয়েছে বলে জানা গেছে।
সব মিলিয়ে, চ্যাম্পিয়নস লিগের এই গুরুত্বপূর্ণ লড়াই শুধু একটি ম্যাচ নয়, এটি হতে যাচ্ছে আরবেলোয়ার কোচিং ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়ার মঞ্চ। জয় পেলে টিকে থাকার আশা, হারলে বিদায়ের শঙ্কা, এমন এক টানটান পরিস্থিতির মধ্যেই অপেক্ষা করছে রিয়াল মাদ্রিদ।

