১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিসিবিতে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিদিনের ডেস্ক:
জাতীয় সংসদে সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তামিম ইকবালে নেতৃত্বে যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, তা কোনোভাবেই “বাপের দোয়া–মায়ের দোয়া” ভিত্তিক নয়, বরং তদন্তের ভিত্তিতেই গঠন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।তিনি আরও বলেন, বলেন, ক্রিকেট বোর্ডসহ সারাদেশের ক্লাবগুলোতে প্রভাব বিস্তার করে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা। বর্তমান গণতান্ত্রিক সরকার ইনকোয়ারি করেছে, তদন্তের পর বোর্ড ভেঙে দেয়া হয়েছে। পরে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির আহ্বায়ক কমিটি করা হয়েছে। এখানে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি।এর আগে একই অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বিসিবি এখন আর স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে না এবং এটি “বাপের দোয়া ক্রিকেট বোর্ডে” পরিণত হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়