প্রতিদিনের ডেস্ক
উনিশ শতকের শেষ দিকে স্কটিশ লেখক রবার্ট বার একটি ছোটগল্প লিখেছিলেন ‘অ্যান অ্যালপাইন ডিভোর্স’ নামে। গল্পে আল্পস পর্বতমালায় হেঁটে উঠছিলেন স্বামী-স্ত্রী। কিন্তু পাহাড়ের খাদ থেকে স্ত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার পরিকল্পনা ছিল স্বামীর। শেষমেশ স্ত্রী নিজেই খাদ থেকে ঝাঁপ মারেন। সেই গল্প থেকেই এই শব্দটির উত্থান হয়। তার পর অস্ট্রিয়ার ঘটনা। ২০২৫ সালের জানুয়ারি মাসে অস্ট্রিয়ার উচ্চতম পর্বত গ্রসগ্লক্নারে আরোহণের চেষ্টা করছিলেন এক যুগল। তবে সফল হননি। সর্বোচ্চ শৃঙ্গ থেকে মাত্র ১৬৪ ফুট দূরে ছিলেন প্রেমিকা। এদিকে অন্ধকার নেমে আসে। ঠান্ডায় হাত-পা জমে যেতে শুরু করে। পরে প্রেমিকার মৃতদেহ খাদে উল্টো ও ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে প্রেমিকের দাবি, তিনি সাহায্যের জন্য নীচে নেমে গিয়েছিলেন। কিন্তু পরে মহিলার মৃত্যুর জন্য প্রেমিককে গ্রেফতার করা হয়। এভাবেই একে একে আলাদা হতে থাকছেন যুগল থেকে দম্পতি। আর প্রেক্ষাপট? সেই বন, জঙ্গল, অরণ্য। এটি আসলে এক ধরনের আচরণ, যেখানে একজন ইচ্ছাকৃতভাবে সঙ্গীকে নির্জন বা বিপজ্জনক জায়গায় ফেলে চলে যান। কোনও দম্পতি বা যুগল পাহাড়ে হাঁটতে বেরিয়ে, ট্রেকিংয়ে গিয়ে, ক্যাম্পিং করলে বা বাইরে অভিযানে গেলে সঙ্গীকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে যান। এতে অন্য ব্যক্তি একা পড়ে যান এবং অনেক সময় বিপদের মুখেও পড়তে পারেন। সম্পর্ক ভাঙার একটি চরম উপায় হিসাবে দেখেন অনেকে। কেউ আবার কখনও অসতর্কতা বা দায়িত্বজ্ঞানহীন আচরণ থেকেও এমন ঘটনা ঘটান বলে মনে করা হয়। যা-ই হোক, এর পর বিচ্ছেদ তো পাকা বটেই!

