২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

খুলনা প্রতিনিধি
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে খুলনায় একজন ও কুষ্টিয়ায় একজন। একইসময়ে নতুন করে ৬২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মুজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পাওয়া তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে শুক্রবার (১০ এপ্রিল) বিকেল পর্যন্ত বিভাগের ১০ জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ৭৫২ শিশু। এ ছাড়া, ৫১ জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছে ৯ জন। বিভাগের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা কুষ্টিয়া জেলার। কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ ৩৫০ শিশু। এ ছাড়া, যশোরে ৯২ শিশু, খুলনায় ৭৮, বাগেরহাটে ৩০, চুয়াডাঙ্গায় ১২, ঝিনাইদহে ৩৩, মাগুরায় ৫২, মেহেরপুরে ৩০, নড়াইলে ২৩ এবং সাতক্ষীরায় ৫২ জন চিকিৎসাধীন রয়েছে। এদিকে, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৬২ শিশু। এরমধ্যে কুষ্টিয়ায় ১৯, সাতক্ষীরায় ২, খুলনায় ৬, যশোরে ১৬, বাগেরহাটে ১, ঝিনাইদহে ৩, মাগুরায় ৭ ও নড়াইলে ২ শিশু ভর্তি হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়