১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রতিদিনের ডেস্ক:
চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট সংলগ্ন শপিং কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১১ এপ্রিল) সকালে আগুন লাগার খবর পাওয়া যায়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার ফার্ভিস।ফায়ার সার্ভিসের চট্টগ্রাম নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দুই স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসনে বলেন, ‌চট্টগ্রাম শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে মার্কেটের অভ্যন্তরে জমে থাকা ধোঁয়ার কারণে ভেতরে কেউ আছে কি না সেটা নিশ্চিত হওয়া যায়নি। আমাদের ফায়ার ফাইটাররা ধোঁয়ার মধ্যে মার্কেটের অভ্যন্তরে কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হতে সময় লাগবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়