২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধন গভীর ও ঐতিহাসিক: প্রণয় ভার্মা

প্রতিদিনের ডেস্ক:
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত গভীর, যা দীর্ঘ ইতিহাসের ওপর প্রতিষ্ঠিত।শুক্রবার (১০ এপ্রিল) গুলশানে অবস্থিত ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি) প্রাঙ্গণে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘আইসিসিআর দিবস’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।তিনি জানান, ভারতীয় হাইকমিশন এবং আইজিসিসি কেবল কূটনৈতিক প্রতিষ্ঠান নয়, বরং সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র, যা দুই দেশের মানুষের মধ্যে সংযোগ ও বোঝাপড়া বাড়াতে ভূমিকা রাখছে।দুই দেশের স্থায়ী সাংস্কৃতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় হাইকমিশনার প্রণয় ভার্মা আইজিসিসি আয়োজিত দুই দিনব্যাপী চিত্রশিল্প ক্যাম্প ‘সম্প্রীতি’র উদ্বোধন করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়