৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

পারমাণবিক সমৃদ্ধকরণে ইরান-যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব অব্যাহত

প্রতিদিনের ডেস্ক:
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনায় এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে আলোচনা আবারও ওবামার সময়ের পুরনো চুক্তি জেসিপিওএ-কে সামনে নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ-এর অধ্যাপক মোহাম্মদ এলমাসরি। এলমাসরি আল-জাজিরাকে বলেন, আগে দুই পক্ষ ‘জেসিপিওএ’ নামক একটি কঠোর চুক্তিতে একমত হয়েছিল। এই চুক্তি কার্যকর থাকলে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ থাকত না।তিনি আরো বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের সময় ইরানের সঙ্গে সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতির বড় ধরনের ক্ষতি হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হয়েছে।’
এলমাসরির মতে, এমন পরিস্থিতিতে জেসিপিওএর ‘আরো উন্নত সংস্করণ’ নিয়ে দেশের ভোটারদের সামনে যাওয়া বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্য কঠিন হবে।তিনি প্রশ্ন তোলেন, ‘শুধুমাত্র জেসিপিওএ বা তার সামান্য পরিবর্তিত সংস্করণ পাওয়ার জন্যই আবার সংঘাতে জড়ানোর বিষয়টি যুক্তরাষ্ট্র কিভাবে জনগণকে ব্যাখ্যা করবে।সব মিলিয়ে, বর্তমান পরিস্থিতি সামনে আরো উত্তেজনা ও সংঘাতের ইঙ্গিত দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, ২০১৫ সালের জুলাই মাসে ইরান এবং বিশ্বের প্রধান ছয়টি শক্তির (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন) মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। এটি জেসিপিওএ (জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন) বা সাধারণভাবে ইরান পারমাণবিক চুক্তি নামে পরিচিত। এই চুক্তির মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর সীমাবদ্ধতা আরোপের বিনিময়ে তাদের ওপর থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়