প্রতিদিনের ডেস্ক:
ব্যস্ত দিনের ফাঁকে বা বিকালের আড্ডায় প্রায় সবারই হালকা ঝাল-মশলাদার কিছু খেতে ইচ্ছে করে। ঘরেই খুব সহজে বানিয়ে নিতে পারেন ভিন্ন স্বাদের ইনস্ট্যান্ট নুডলস চানাচুর। পরিচিত নুডলস এবার একটু নতুনভাবে—ক্রিসপি, টক, ঝাল আর মচমচে মিশেলে তৈরি হবে দারুণ একটি নাস্তা, যা ছোট-বড় সবার পছন্দ হবে।
প্রস্তুত প্রণালী:
একটি প্যানে এক টেবিল চামচ তেল গরম করে নিন। এতে ৪ প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস দিয়ে হালকা আঁচে লাল করে ভেজে নিন, যেন নুডলস মচমচে হয়।এরপর অর্ধেক শসা, একটি টমেটো, একটি বড় সাইজের পেঁয়াজ ও চারটি কাঁচামরিচ কুচি করে কেটে নিন।একটি পাত্রে এক টেবিল চামচ সয়া সস, এক টেবিল চামচ টমেটো ক্যাচআপ ও এক চামচ কাঁচামরিচের আচার নিন। এর সঙ্গে কাটা শসা, টমেটো, পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।এবার এতে বিভিন্ন ধরনের বাদাম যোগ করুন। তারপর ভেজে রাখা নুডলস ঢেলে দিন। ওপর থেকে ছিটিয়ে দিন একটু লবণ, সামান্য মরিচ গুঁড়ো এবং একটু লেবুর রস।সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু, ঝাল-টক-মচমচে ইনস্ট্যান্ট নুডলসের চানাচুর।
পরিবেশন টিপস:
তাজা অবস্থায় পরিবেশন করলে এর ক্রাঞ্চি স্বাদ সবচেয়ে ভালো লাগবে। চাইলে ওপরে ধনেপাতা ছিটিয়েও পরিবেশন করতে পারেন।

