১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কাঁঠালের মধ্যে মিললো ৪০ বোতল মাদক

চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় কাঁঠাল ও ব্যাগ থেকে বেরিয়ে এলো ৪০ বোতল ভারতীয় মাদক ইউনসারেক্স সিরাপ। বুধবার দুপুরে চৌগাছা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা-যশোর সড়কের চৌগাছা ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ চৌগাছা ফিলিং স্টেশনের সামনে থেকে আব্দুর রাজ্জাককে (৫৫) আটক করেন। আটক রাজ্জাক উপজেলার সিংহঝুলী গ্রামের মৃত ওমর আলী খানের ছেলে। পরে পুলিশ তার নিকটে থাকা একটি কাঁঠালের ভিতরে অভিনব কায়দায় পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০ (চল্লিশ) বোতল ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ইউনসারেক্স সিরাপ উদ্ধার করেন। এ ঘটনায় চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত একটি মামলা হয়েছে। এদিকে একইদিন বিকেলে যশোর ডিবি পুলিশের অভিযানে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের বুড়িন্দিয়া গ্রাম থেকে জুয়েল রহমান জুইনকে (৩৫) আটক করেন। এ সময় তার নিকট থেকে ৬০ বোতল অবৈধ মাদকদ্রব্য ও নগদ ৩ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করেন। আটক জুয়েল উপজেলার পাশাপোল ইউনিয়নের বুড়িন্দিয়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে। এ ঘটনায় চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত একটি মামলা হয়েছে। চৌগাছা থানার ওসি মামুনূর রশিদ বলেন, এ ঘটনায় চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত দুটি মামলা হয়েছে। আটক আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়