১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি বৃষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ দৈত্যকুল গুরু শুক্র, বুদ্ধির দেবতা বুধ ও গ্রহপিতা রবির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কন্যা রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। শ্রমিক-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন। ধৈর্য, সাহস, মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
ধৈর্য সাহস মনোবল বাড়বে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। শত্রুরা পরাস্ত হবে। সন্তানদের গতিবিধির ওপর তীক্ষè নজর রাখুন।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
আয় বুঝে ব্যয় করতে হবে। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত বুলিয়ে কার্য উদ্ধার করতে হবে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন। সন্তানদের গতিবিধির ওপর নজর দিন।
মিথুন [২১ মে-২০ জুন]
চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ হবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। আগুন বিদ্যুৎ থেকে সাবধান। শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে। দাম্পত্য ঐক্যতা বজায় রাখা কঠিন হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। শত্রু ও বিরোধীপক্ষরা পিছু হটবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
শূন্য পকেট পূর্ণ হবে। ধারকর্জ ঋণমুক্ত হবেন। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। প্রেম বন্ধুত্ব ভ্রমণ শুভ। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। জমিজমা সংক্রান্ত বিরোধ মিটবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। প্রেমীযুগলের মনের অভিমান ভাঙবে। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। মামলা-মোকদ্দমার রায় বিপক্ষে যাবে। দাম্পত্য সুখ-শান্তি বজায় রাখা কঠিন হবে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। প্রেমীযুগল সাবধানে চলুন।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
ব্যবসায় মজুতমালের দাম বৃদ্ধি পাবে। প্রাপ্তির খাতা পূর্ণ হবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ হবে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। পিতা-মাতার কাছ থেকে সহযোগিতা পাবেন। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। দাম্পত্য সুখ ঐক্যতা বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
ধন উপার্জনের অপেক্ষা ধনক্ষয় বেশি হবে। দূর থেকে অপ্রিয় সংবাদ আসতে পারে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। সহকর্মী অংশীদারদের মন জুগিয়ে চলুন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়