১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

রুশ বিপ্লবের শহীদদের স্মরণে ঢাকায় বৃক্ষরোপণ

প্রতিদিনের ডেস্ক:
দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মদানকারী সোভিয়েত ইউনিয়নের সেনাদের স্মরণে এবং গ্রেট প্যাট্রিওটিক ওয়ারের (১৯৪১-১৯৪৫) ৮১তম বিজয় বার্ষিকী উপলক্ষে ঢাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ঢাকায় ‌‘গার্ডেন অব মেমোরি’ শীর্ষক এ বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে রাশিয়ান হাউস ইন ঢাকার উদ্যোগে ধানমন্ডি লেক এলাকায় এ সংক্রান্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।‘গার্ডেন অব মেমোরি’ রাশিয়া থেকে শুরু হওয়া একটি আন্তর্জাতিক স্মারক উদ্যোগ, যা রুশ বিপ্লবে নিহতদের স্মরণে উৎসর্গিত। এ কর্মসূচিতে প্রতিবছর রাশিয়া ও বিশ্বের বিভিন্ন দেশে গাছ রোপণ করা হয়। প্রতিটি গাছ একটি প্রাণের প্রতীক হিসেবে একই সঙ্গে ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় অবদান রাখে। প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বৃক্ষরোপণ কর্মসূচির প্রশংসা করে বাংলাদেশের পরিবেশ সুরক্ষায় সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি জানান, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে ৩ লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ রাশিয়ার দূতাবাসের মিনিস্টার-কাউন্সেলর ভিয়াচেস্লাভ সেন্টিউরিন। সভাপতিত্ব করেন ঢাকাস্থ রুশ হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ খলেভনয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়