১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে ফাঁকা মাঠে নবজাতকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের গোয়ালদা গ্রামে ফাঁকা মাঠ থেকে অজ্ঞাতনামা এক নবজাতক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৬টার দিকে জামতলা এলাকার একটি ফাঁকা মাঠের পাশে রাস্তার ধারে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। যশোর কোতোয়ালী থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন,উদ্ধার হওয়া নবজাতকটির বয়স আনুমানিক একদিন। ধারণা করা হচ্ছে, কে বা কারা শিশুটিকে মৃত অবস্থায় সেখানে ফেলে রেখে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়