নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের পুরাতন কসবা গোরাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। আহত ওই গৃহবধূকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় একই গ্রামের জাহিদুল ইসলাম (২৮) ও রাব্বি (২৬) পূর্ব বিরোধের জেরে বিউটি খাতুন (২৬) এর বাড়িতে প্রবেশ করে তাকে মারধর করে। এসময় তারা কিল-ঘুষি, লাথি ও বাঁশের লাঠি দিয়ে তাকে আঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন,যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

