১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ইরান যুদ্ধ বন্ধে এবার চীনের সহায়তা চাইলেন ট্রাম্প

প্রতিদিনের ডেস্ক:
ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে এবার চীনের দিকে তাকাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ।তিনি মনে করছেন, এই সংকট মোকাবিলায় বেইজিং আরও বড় ও কার্যকর ভূমিকা রাখতে পারে।সোমবার (২৭ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, চীন এখন পর্যন্ত কিছুটা ভূমিকা রাখলেও তাদের কাছ থেকে আরও সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করে ওয়াশিংটন।তবে এ বিষয়ে তিনি সরাসরি কোনো নেতিবাচক মন্তব্য করেননি।আন্তর্জাতিক সংবাদমাধ্যমমিডল ইস্ট আইয়ের তথ্য অনুযায়ী, আগামী ১৪ মে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসার কথা রয়েছে ট্রাম্পের।ধারণা করা হচ্ছে, ওই বৈঠকে ইরান ইস্যুই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে চীনের ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক এই সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।বিশেষ করে ইরানের তেলের অন্যতম বড় ক্রেতা হওয়ায় তেহরানের ওপর বেইজিংয়ের প্রভাব বেশ শক্তিশালী।ট্রাম্প প্রশাসন মনে করছে, চীন যদি সরাসরি মধ্যস্থতা করে বা ইরানের ওপর চাপ প্রয়োগ করে, তাহলে দীর্ঘদিনের এই উত্তেজনা প্রশমিত হতে পারে। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক সামরিক তৎপরতা নিয়ন্ত্রণেও ইতিবাচক অগ্রগতি আসতে পারে।বর্তমান প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক চরম উত্তেজনার পর্যায়ে পৌঁছেছে। তাই বৈশ্বিক শক্তিগুলোর সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।আসন্ন এই বৈঠককে শুধু যুক্তরাষ্ট্র-চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং বৈশ্বিক শান্তি ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্যও একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, এই কূটনৈতিক উদ্যোগ শেষ পর্যন্ত পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারে কি না।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়