আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি বৃষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ প্রশান্তির দেবতা শুক্রাচার্য, সেনাপতি মঙ্গল ও গ্রহমাতা চন্দ্রের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে বৃশ্চিক রাশির বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। সহকর্মী ও অংশীদারদের সহযোগিতা পাবেন। কর্ম অর্থ মোক্ষ লাভ হবে। হারানো ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। মন ধর্মের প্র্রতি ঝুঁকবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। আগুন বিদ্যুৎ থেকে সাবধান। শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে।
মিথুন [২১ মে-২০ জুন]
ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। শত্রু ও বিরোধীপক্ষরা পিছু হটবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। ধারকর্জ ঋণমুক্ত হবেন। শূন্য পকেট পূর্ণ হবে। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পশরা সাজবে। প্রেম বন্ধুত্ব ভ্রমণ শুভ।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। জমিজমা সংক্রান্ত বিরোধ মিটবে। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। প্রেমীযুগলের মনের অভিমান ভাঙবে। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। মামলা মোকদ্দমার রায় বিপক্ষে যাবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হবে। প্রেমী যুগল সাবধানে চলুন। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। ব্যবসাবাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। ভাঙাপ্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। সন্তানরা আজ্ঞাবহ থাকবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। ধারকর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ হবে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন। ভ্রমণকালীন পরিচয় আত্মীয়ে রূপ নেবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
বৈদশিক সূত্রে লাভবান হবেন। পিতামাতার কাছ থেকে সহযোগিতা পাবেন। শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। দাম্পত্য সুখ ঐক্যতা বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। ধন উপার্জনের অপেক্ষা ধনক্ষয় বেশি হবে। সহকর্মী অংশীদারদের মন জুগিয়ে চলুন। বাড়ির ইলেকট্র্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
ধৈর্য সাহস মনোবল বাড়বে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। প্রেমীযুগলের জন্য দিনটি স্মরণীয় হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। শত্রুরা পরাস্ত হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
অবশ্য সহযোগীরা সহযোগিতার হাত বাড়াবে। আয় বুঝে ব্যয় করতে হবে। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন।

