২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ডিসিদের একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর

প্রতিদিনের ডেস্ক:
বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যার মধ্যে মার্কেট বন্ধ রাখা, খাদ্যে ভেজাল ও বাল্যবিবাহ রোধসহ মাঠ পর্যায়ে কাজ করার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) একগুচ্ছ সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৩ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।সম্মেলনে মাঠ পর্যায়ে কাজ করার জন্য ডিসিদের সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যার মধ্যে মার্কেট বন্ধ রাখার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, তা বাস্তবায়নে ডিসিদের কাজ করতে হবে। একইসঙ্গে মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) কার্যক্রম বাড়ানো এবং জনগণের ন্যায্য অভিযোগগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন তিনি।সামাজিক শৃঙ্খলা ও সম্প্রীতির বিষয়ে তারেক রহমান বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। বাল্যবিবাহ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি খাদ্যে ভেজালকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না।শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ডিসিদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সব জেলায় ছাত্রছাত্রীদের সংস্কৃতি বা খেলাধুলার প্রতিযোগিতা শুধু শীতকাল নয়, সব মৌসুমে আয়োজনের ব্যবস্থা নিতে হবে।দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক অবস্থা ডিসিরা জানেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশকে বন্যা ও খরা থেকে বাঁচাতেও আপনাদের (ডিসি) কার্যকর ভূমিকা রাখতে হবে।বর্তমান সরকার মেধা ও যোগ্যতার মূল্যায়ন করবে জানিয়ে তারেক রহমান বলেন, সততা, মেধা ও দক্ষতাই বর্তমান সরকারের নীতি। এসব দেখেই জনপ্রশাসনে পদোন্নতি বা বদলি করবে সরকার, এটাই বিএনপির নীতি।দেশকে বৈষম্যমুক্ত করার বিষয়ে তিনি বলেন, সমাজ থেকে পুরোপুরি বৈষম্য শেষ করা হয়ত সম্ভব নয়। তবে ধর্ম-বর্ণের কোনো বৈষম্য না করে একটি নৈতিক রাষ্ট্র গঠন করাই বিএনপি সরকারের মূল চাওয়া।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়