২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

সবুজ কারখানার স্বীকৃতি পেলো আরও ৪ প্রতিষ্ঠান

প্রতিদিনের ডেস্ক:
দেশের আরও চারটি পোশাক কারখানা সবুজ কারখানার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এ নিয়ে দেশে সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৪ এ।
রোববার (৩ মে) ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (লিড) এর বরাত দিয়ে বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল এ তথ্য জানিয়েছেন।ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (লিড) গ্রিন ফ্যাক্টরি বা সবুজ কারখানার সার্টিফিকেশন দিয়ে থাকে। ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) তথ্যমতে, দেশে এখন সবুজ কারখানা ২৮৪টি। এর মধ্যে গোল্ড ক্যাটাগরির ১৪৪, প্লাটিনাম ১২১, সিলভার ১৫ ও সার্টিফাইড ক্যাটাগরির চারটি। এছাড়া, ৫৫০টির বেশি কারখানা গ্রিন ফ্যাক্টরি হতে রেজিস্ট্রেশন বা পাইপলাইনে রয়েছে।এদিকে, শীর্ষ ১০০টি পোশাক কারখানার মধ্যে বাংলাদেশেই রয়েছে ৬৮টি। দ্বিতীয় সর্বোচ্চ পাকিস্তানে রয়েছে সাতটি ও তৃতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ায় রয়েছে ছয়টি।নতুন করে গ্রিন ফ্যাক্টরির সার্টিফিকেট পাওয়া কারখানাগুলো হলো- চট্টগ্রামের পাহাড়তলী টেক্সটাইল লিমিটেড, গাজীপুরের ওয়েলডান অ্যাপারেল লিমিটেড, সাভারের এভারব্রাইট সোয়েটার লিমিটেড ও গাজীপুরের সিয়াম কম্পিটরাইজড ইলাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়