২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

আলোচনার জন্ম দিয়েছে সাবেক আর্জেন্টাইন তারকার ভাইরাল ছবি

প্রতিদিনের ডেস্ক:
কিন্তু সম্প্রতি একজন ভক্তের সঙ্গে তোলা তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়।ছবিটি শেয়ার করে একজন লিখেছেন, ‘এটা এআই নয়। গতকাল আমার বন্ধুর ভাই এই লোকের সঙ্গে দেখা করেছে। একজন ক্লান্ত, নিঃশেষ হয়ে যাওয়া মানুষ। তবুও আমি তাকে সমর্থন করি।’
বড় দাড়ি গজিয়েছে ‘পিপিতা’র। খেলোয়াড়ি জীবনের চেহারার সঙ্গে এখন মিলই খুঁজে পাওয়া কঠিন। ছবিটি দেখে অনেক ভক্তই তাকে চিনতে পারেননি।
মন্তব্যের ঝড় বইছে অনলাইনে। কেউ কেউ বলছেন তাকে দেখে মনে হচ্ছে তিনি ‘গৃহহীন।’ কেউ আবার মন্তব্য করেছেন ‘নিশ্চয়ই তিনি খুব হতাশায় ভুগছেন।’ ছবিটি ভাইরাল হওয়ার পর থেকে অবাক হওয়া ও উদ্বেগের মন্তব্যে ভরে গেছে সোশ্যাল মিডিয়া।খেলোয়াড়ি জীবনে তিনি ‘খ্যাতি’ পেয়েছিলেন অবশ্য ভুল কারণে। ২০১৪ বিশ্বকাপ আর ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে সহজ দুটো সুযোগ নষ্ট করে আর্জেন্টিনাকে এগিয়ে দিতে ব্যর্থ হয়েছিলেন। যে কারণে সমর্থকদের গঞ্জনার মুখেও তাকে কম পড়তে হয়নি। যদিও অধিনায়ক লিওনেল মেসি সেসব ব্যর্থতার দায় তুলে নিয়েছিলেন নিজের কাঁধেই।
ক্লাব ফুটবলে অবশ্য মেসির চিরপ্রতিদ্বন্দ্বীদের ডেরায় ছিলেন হিগুয়াইন। রিয়াল মাদ্রিদের হয়ে ১৯০ ম্যাচে ১০৭ গোল করেছিলেন। রিয়ালের পর নাপোলি, জুভেন্টাস, এসি মিলান, চেলসি, শেষে ইন্টার মিয়ামিতে ক্যারিয়ার শেষ করেন। মেসির আগ পর্যন্ত মিয়ামির সর্বোচ্চ গোলদাতা তিনিই ছিলেন। সব মিলিয়ে ক্লাব ক্যারিয়ারে তিনি করেছেন ৫৩০ ম্যাচে ২৭৯ গোল। আর জাতীয় দলের হয়ে তিনি করেছেন ৭৫ ম্যাচে ৩১ গোল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়