১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

শ্রমিকনেতা প্রতাপ উদ্দিনের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার ১৪ মার্চ সাম্রাজ্যবাদ-সামন্তবাদ আমলা দাঁলালপঁজি বিরোধী লড়াইয়ের অগ্রণী সৈনিক, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শ্রমিক জননেতা প্রতাপ উদ্দিন আহমেদ-এর ২৬ তম মৃত্যুবার্ষিকী পালনে সংগঠনের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ অভয়নগর থানা কমিটি ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন নওয়াপাড়া শাখার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি শ্রমিকনেতা বাহারুল ইসলাম (বাহার)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা জেলা সভাপতি শ্রমিকনেতা নাজিউর রহমান নজরুল, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা সভাপতি ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় উপদেষ্টা শ্রমিকনেতা আশুতোষ বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা সহ-সম্পাদক কৃষকনেতা কামরুল হক লিকু, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট অভয়নগর থানা কমিটির সাধারণ সম্পাদক ও নৌ-যান শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় কমিটির উপদেষ্টা শ্রমিকনেতা রেজাউল করিম, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন নগরবাড়ি শাখা যুগ্ম-সম্পাদক শ্রমিকনেতা নোমান হোসেন টিটো মাস্টার, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন মোংলা শাখার সহ-সম্পাদক শ্রমিকনেতা শাহ্ জাহান মাস্টার, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন খুলনা শাখার অন্যতম নেতা মুনসুর মাস্টার প্রমুখ। সভাটি পরিচালনা করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ অভয়নগর থানা সাধারণ সম্পাদক ও নৌ-যান শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় কমিটির উপদেষ্টা শ্রমিকনেতা নাজমুল হুসাইন ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়