২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

আসছে গুগল পিক্সেল ১১ সিরিজ, ক্যামেরা-ডিসপ্লেতে থাকবে বড় চমক

প্রতিদিনের ডেস্ক:
এই মুহূর্তে সেরা স্মার্টফোনের তালিকায় যে ব্র্যান্ডের নাম প্রথম না হলেও দ্বিতীয় কিংবা তৃতীয়তে বলতেই হয় সেটি হচ্ছে গুগল। গুগলের পিক্সেলের ফোন নিয়ে অ্যাপলের মতোই উন্মাদনা রয়েছে গ্রাহকের মধ্যে। গুগল তাদের পিক্সেল সিরিজের ফোনগুলোতে নতুন নতুন চমক নিয়ে হাজির হচ্ছে। এর ব্যতিক্রম হবে না গুগল পিক্সেলের ১১ সিরিজের ফোনগুলোর বেলাতেও।গুগল পিক্সেলের ১১ সিরিজের ফোন বাজারে আসতে বাকি ৪ মাস, আগেই ফাঁস হয়েছে এর ডিজাইন, ক্যামেরা, স্পেসিফিকেশনসহ নানান তথ্য। ২০২৬ সালের আগস্টে ফোনটি বাজারে আসার কথা রয়েছে। তবে গ্রাহকদের সে পর্যন্ত ধৈর্য্য ধরার সময় নেই।টেলিগ্রামে টিপস্টার মিস্টিক লিকস থেকে গুগলের আসন্ন পিক্সেল ১১ সিরিজ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। ধারণা করা হচ্ছে, এই সিরিজে পিক্সেল ১১, পিক্সেল ১১ প্রো, পিক্সেল ১১ প্রো এক্সএল এবং পিক্সেল ১১ প্রো ফোল্ড-এই চারটি মডেল থাকতে পারে। সবগুলো ফোনেই নতুন প্রজন্মের টেনসর জি৬ চিপসেট ব্যবহার করা হতে পারে, যা ২ ন্যানোমিটার প্রযুক্তির হওয়ায় পারফরম্যান্স আরও দ্রুত এবং শক্তি ব্যবহারে আরও দক্ষ হবে।বেস মডেল পিক্সেল ১১-এ ৬.৩ ইঞ্চির একটি ওএলইডি ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট ৬০ থেকে ১২০ হার্টজ পর্যন্ত পরিবর্তনশীল হবে। এতে ৮জিবি বা ১২জিবি র‍্যাম এবং প্রায় ৪,৮৪০এমএএইচ ব্যাটারি থাকতে পারে। পাশাপাশি ৫০ মেগাপিক্সেলের একটি নতুন ক্যামেরা সেন্সর যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে, যা ছবির মান আরও উন্নত করবে।এতে ‘কেমোশ’ নামে একটি নতুন উন্নত প্রাইমারি সেন্সরও থাকতে পারে, যা প্রায় ৫০ মেগাপিক্সেলের হবে। এটি কালো, সবুজ, গোলাপি এবং বেগুনি রঙে পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে।অন্যদিকে পিক্সেল ১১ প্রো মডেলেও ৬.৩ ইঞ্চির ডিসপ্লে থাকলেও এতে আরও উন্নত রেজোলিউশন এবং ১ থেকে ১২০ হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট থাকতে পারে। এতে ১২জিবি বা ১৬জিবি র‍্যাম এবং প্রায় ৪,৭০৭এমএএইচ ব্যাটারি থাকার কথা শোনা যাচ্ছে। ক্যামেরাতেও উন্নতি আসতে পারে, বিশেষ করে মেইন এবং টেলিফোটো লেন্সে।ক্যামেরারও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে নতুন মেইন এবং টেলিফোটো ইউনিট থাকবে, যেগুলোর অভ্যন্তরীণ নাম দেওয়া হয়েছে যথাক্রমে বাস্টেট এবং বারগেস্ট।পিক্সেল ১১ প্রো এক্সএল মূলত বড় স্ক্রিনপ্রেমীদের জন্য কোডিয়াক কোডনামে তৈরি হতে পারে। এতে ৬.৮ ইঞ্চির বড় ডিসপ্লে, ১-১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং প্রায় ৫,০০০এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। পারফরম্যান্স ও অন্যান্য ফিচারের দিক থেকে এটি প্রো মডেলের মতোই শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে।সবচেয়ে আলাদা হবে পিক্সেল ১১ প্রো ফোল্ড, যেখানে ফোল্ডেবল ডিসপ্লে থাকবে। ভেতরের বড় স্ক্রিনের পাশাপাশি বাইরেও একটি আলাদা ডিসপ্লে থাকবে, যা ৬০ থেকে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এতে ১২জিবি বা ১৬জিবি র‍্যাম, প্রায় ৪,৬৫৮এমএএইচ ব্যাটারি এবং পিক্সেল ১১-এর মতোই ক্যামেরা সেন্সর থাকার সম্ভাবনা রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়