১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

লেবাননে আবারও গ্রাম খালি করার নির্দেশ দিল ইসরায়েল

প্রতিদিনের ডেস্ক:
দক্ষিণ লেবাননের একটি গ্রামের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ওই গ্রামটির নাম আল-আব্বাসিয়াহ, যা টায়ার শহরের পূর্ব দিকে অবস্থিত।ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদরাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই নির্দেশনা দেন। তিনি বলেন, গ্রামটির বাসিন্দাদের অবিলম্বে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে হবে। পোস্টে আরো বলা হয়, স্থানীয়দের গ্রাম থেকে অন্তত এক হাজার মিটার দূরে খোলা এলাকায় চলে যেতে হবে। নির্দেশটি সরাসরি সতর্কতা হিসেবে দেওয়া হয়েছে- জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।বর্তমানে লেবানন ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি চালু থাকলেও সীমান্ত এলাকায় পরিস্থিতি শান্ত নয়। হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ এবং পাল্টাপাল্টি হামলার ঘটনা বাড়ছে। এর মধ্যেই দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে এলাকা ছাড়তে বাধ্য করার অভিযোগ উঠছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছেন বলে জানা গেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়