২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

অভিষেকেই সেঞ্চুরি আওয়াইসের

প্রতিদিনের ডেস্ক:
মিরপুর টেস্টে অভিষেক ইনিংসটাকেই স্মরণীয় করে রাখলেন পাকিস্তানের তরুণ ওপেনার আজান আওয়াইস। ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমেই তুলে নিয়েছেন দারুণ এক সেঞ্চুরি। তৃতীয় দিনের শুরুতে নাহিদ রানার বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্কে পৌঁছান এই বাঁহাতি ব্যাটার।দ্বিতীয় দিন ৮৫ রানে অপরাজিত থেকে দিন শুরু করেছিলেন আওয়াইস।সকালে বাংলাদেশের বোলাররা দ্রুত উইকেটের খোঁজে মরিয়া থাকলেও আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে সব চাপ সামলে নেন তিনি। ধৈর্য আর নিখুঁত শট নির্বাচনে সাজানো ইনিংসে পাকিস্তানের রানও দ্রুত এগিয়ে যায়।আওয়াইসের সেঞ্চুরির পরের বলেই আব্দুল্লাহ ফজল সিঙ্গেল নিয়ে পাকিস্তানের দলীয় রান ২০০ পার করেন। ৫১ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২০০/১।
এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ৪১৩ রানে।
মিরপুরের ঝকঝকে রোদ আর ব্যাটিং সহায়ক পরিস্থিতিতে বাংলাদেশের বোলারদের খুব বেশি সুবিধা করতে দেখা যায়নি। উল্টো আগের দিনের মতো এদিনও ফিল্ডিংয়ে ভোগাতে পারে স্বাগতিকদের। পাকিস্তান এখন বড় জুটির পথে এগোচ্ছে। আজান আর সেঞ্চুরি করলেও ফিফটির পথে আছেন আরেক অভিষিক্ত আব্দুল্লাহ ফজল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়