১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন পরিকল্পনার ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

প্রতিদিনের ডেস্ক:
দশ বছরে এসএসসি এবং ১২ বছরে এইচএসসি পরীক্ষার লক্ষ্য নিয়ে সিলেবাস সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।বুধবার (১৩ মে) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ওয়ান গ্রিড সোলার প্রজেক্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।তিনি বলেন, আমরা আজকে তোমাদের পরীক্ষার বিষয়ে বসব। আমরা আলোচনা করব কীভাবে তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষাগুলোর সিলেবাস কাভার করে সময় নষ্ট না করে আমরা যেন ঠিক পথে এগিয়ে যেতে পারি।শিক্ষামন্ত্রী বলেন, তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন দশ বছর স্কুলিং, বারো বছর স্কুলিং, কোনো সেশনজট যেন না হয়। তোমরা যেন পিছিয়ে না পড়ো। সেই জন্য আজকে আমরা বসব, আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। তোমাদের স্বার্থে যেটা করা দরকার সেটাই করব। তবে পরীক্ষা সুন্দরভাবে তোমাদের দিতে হবে। দেখেছ তোমরা? এখন পরীক্ষা সুন্দর হচ্ছে। কী কারণে? সকলেই চায় সুন্দর পরীক্ষা। সকলেই চাও না?তিনি আরও বলেন, পাঠ্যসূচিতে ব্যাপক পরিবর্তনের প্রয়োজন রয়েছে এবং শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে হবে। তিনি জানান, পরীক্ষা পদ্ধতি আরও সুন্দর ও শৃঙ্খলিতভাবে সম্পন্ন করার চেষ্টা চলছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়