প্রতিদিনের ডেস্ক:
২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।তিন সদস্যের এই নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিমকে। কমিশনের অন্য দুই সদস্য হলেন মো. ইসরাইল হাওলাদার এবং এ বি এম এহসানুল মামুন।বর্তমানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ইসরাইল হাওলাদার। আর জাতীয় ক্রীড়া পরিষদের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপসচিব এবং পরিচালক হিসেবে দায়িত্বে আছেন এহসানুল মামুন।বিসিবি জানিয়েছে, প্রযোজ্য নিয়ম ও বিধি অনুযায়ী ২০২৬ সালের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে এই নির্বাচন কমিশন।

