৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

নতুন মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীরকে গ্রেফতার দেখানোর নির্দেশ

প্রতিদিনের ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর কোতোয়ালি থানাধীন তাঁতিবাজার এলাকায় রিকশাচালক রিপন হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব মো. জাহাংগীর আলমকে গ্রেফতার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন করেছে পুলিশ। বুধবার (১৩ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ আবেদন দাখিল করা হয়।দুপুরে ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা লালবাগ জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহসীন উজ্জীন আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ মে কোতোয়ালি থানাধীন তাঁতিবাজার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের কিছু সদস্য হামলা চালায়। এসময় রিকশা শ্রমিক রিপন গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ৭ আগস্ট তার মৃত্যু হয়।তদন্ত প্রতিবেদনে বলা হয়, তৎকালীন সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা মো. জাহাংগীর আলম সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগসাজশে আন্দোলন দমন ও আন্দোলনকারীদের ওপর সহিংসতা চালানোর পরিকল্পনায় জড়িত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা মামলায় ইন্ধন ও পরিকল্পনার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মো. জাহাংগীর আলম বর্তমানে ডিএমপির লালবাগ থানার একটি বিস্ফোরক দ্রব্য ও হত্যা মামলায় কারাগারে আটক রয়েছেন। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে কোতোয়ালি থানার এই মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন বলে আবেদন করা হয়।এছাড়া আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার পাশাপাশি তদন্ত কার্যক্রম ব্যাহত করতে পারেন বলেও আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, শুনানিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবেদনটি পর্যালোচনা করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়