আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি বৃষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ প্রশান্তির দেবতা শুক্র, সর্বগ্রাসী গ্রহ রাহু ও গ্রহপিতা রবির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মিথুন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। ধারকর্জ ঋণমুক্তির পথ প্রশস্ত হবে। কর্ম অর্থ মোক্ষলাভ করাবে। জমিজমা সংক্রান্ত বিরোধ মিটবে। মামলা মোকদ্দমায় জয়ী হবেন। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। শত্রুরা পিছু হটতে বাধ্য হবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। পরিবারের কোনো বয়স্কলোকের শরীর-স্বাস্থ্য খারাপ হবে। আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। মন ধর্মে ঝুঁকবে। ধারকর্জ ঋণের জালে আটকে পড়তে হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
নিত্যনতুন সুযোগ আসবে হাতের মুঠোয়। আটকে থাকা কাজ সচল হবে। ব্যবসায় মজুতমালের দাম বাড়বে। পাওনা টাকা আদায় হবে। আত্মীয়দের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালংকারের পসরা সাজবে।
মিথুন [২১ মে-২০ জুন]
শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। কর্ম সপরিবারে কাছেপিঠে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা। অর্থ যশ খ্যাতি প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। নিত্যনতুন স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। শত্রু ও বিরোধী পক্ষের প্রায় সিংহ ভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
ভাগ্যলক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার পূর্ণ করবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। বাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। ধর্ম পরোপকার ও সৃজনশীল কাজের প্রতি ঝুঁকবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। মনঃকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা বাড়বে। প্রেম বন্ধুত্ব ফাটল ধরবে। দ্রুতগতির বাহন বর্জনীয়। নেশা মদ জুয়া থেকে দূরে থাকুন।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। অংশীদারি ব্যবসার বহুল প্রচার ঘটবে। দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে। লৌকিকতা পরিহার করুন। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
আগুন বিদ্যুৎ দ্বি-চক্রযান বর্জনীয়। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক প্রমাণিত হবে। প্রেমীযুগলের প্রেম ভেঙে যেতে পারে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি আকৃষ্ট থাকবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
শিক্ষার্থীরা মনের মতো কলেজ-ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। কর্ম ব্যবসায় তরতাজা উন্নতি করবেন। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ ফিরে পাবেন। আর্থিক দৈন্যদশা কাটবে। সন্তানরা আজ্ঞাবহ থাকবে। শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ায় সাজ সাজ রব করবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন। জমিজমা সংক্রান্ত বিরোধ মিটবে। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে। কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। কর্ম অর্থ মোক্ষ লাভের পথ খুলে দেবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন। শত্রুরা পিছু হটতে বাধ্য হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। ধার কর্জ ঋণ মুক্ত করবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। দলিলপত্র হাতে আসবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় হবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। গৃহবাড়ি, যানবাহন ও বস্ত্রালংকার ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হবে।

