১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ প্রেমের দেবতা শুক্র, দেবগুরু বৃহস্পতি ও সেনাপতি মঙ্গলের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে তুলা রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে। ভাইবোনদের পূর্ণ সহযোগিতা পাবেন। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বভার প্রাপ্ত হবেন। প্রেম, রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ হবে। দাম্পত্য সুখশান্তি প্রতিষ্ঠার পথ খুলবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। জমিজমা-সংক্রান্ত বিরোধ মিটবে। জীবিকা অর্জনের ভিত মজবুত হবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হয়ে উঠবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
সহকর্মীদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখুন। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হবে। ইলেকট্র্রনিক্স সামগ্রী মেরামতে প্রচুর ব্যয় হবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে উঠবে। পরিবারের কোনো বয়স্কলোকের স্বাস্থ্যের অবনতি ঘটবে।
মিথুন [২১ মে-২০ জুন]
চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। কামনা বাসনা পূর্ণ হবে। ব্যাংক ব্যালান্স বাড়বে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে। পরিবারের নতুন মুখের আগমন ঘটতে পারে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
হাত বাড়ালেই সফলতার চাবি পাবেন। কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ফুটবে। মামলা মোকদ্দমায় জয়ী হবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। শত্রুরা পিছু হটতে বাধ্য হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
সফলতার সূর্য ফোকাস মারবে। দুর্ভাগ্য দূর হবে। পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। সন্তানদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। যানবাহন বদলের স্বপ্ন পূরণের সম্ভাবনা। মন ধর্মের প্রতি ঝুঁকবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
আগুন বিদ্যুৎ থেকে সাবধান। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। ধারকর্জ ঋণের জালে আটকাতে পারেন। দাম্পত্য ঐক্যতা বজায় রাখা কঠিন হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। প্রেমীযুগলের মন আনন্দে নাচবে। বিবাহযোগ্যদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
লটারি জুয়া রেস এড়িয়ে চলুন। ধারকর্জ ঋণের জালে আটকাতে পারেন। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদের গুটিয়ে রাখতে হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
গৃহবাড়ি ভূসম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। মেধা প্রযুক্তি কৌশল জাগ্রত হবে। পিতা-মাতার সঙ্গে মতানৈক্য দূর হবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ। মামলা মোকদ্দমায় জয়ী হবেন।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
জমিজমা-সংক্রান্ত ঝামেলা মিটবে। অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। ভাড়াটিয়া হলে মালিকের প্রতি সদ্ভাব রাখতে হবে। সুখশান্তি সমৃদ্ধির জোয়ার বইবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
হারানো বুকের ধন বুকে ফিরবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। সন্তানদের গতিবিধির ওপর নজর রাখুন। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
নতুন দলিলপত্র আসতে পারে। ভাগ্যলক্ষীর কৃপা বর্ষিত হবে। স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবেন। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। হারানো ধনসম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়