শামীম হাসান সুজন, শরণখোলা
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার শরণখোলা সরকারি অনার্স কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নাঈম ইসলাম ও ১ নং ধানসাগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রাজু শিকদারের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে শরণখোলা সরকারি অনার্স কলেজে ছাত্রদল। আজ ১৭ মে ২০২৬ তারিখ বরিবার দুপুর ১১ টা ৩০ মিনিটে শরণখোলা সরকারি অনার্স কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিল কলেজের প্রশাসনিক ভবন থেকে শুরু করে কলেজের অভ্যন্তরে সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে শেষ হয়। এই সময় শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে নাঈম ইসলাম ও রাজু শিকদারের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দেয়। বিক্ষোভ মিছিল শেষে একাডেমিক ভবনের সামনে পথসভায় বক্তব্য রাখেন ড. মাসুম বিল্লাহ ডি এন কারিগরি কলেজ ছাত্রদলের সভাপতি রিফাত তালুকদার শরণখোলা সরকারি অনার্স কলেজ ছাত্রদলের যুগ্ন-সাধারন সম্পাদক রিয়াদ ইসলাম সাংগঠনিক সম্পাদক আল-আমিন ফকির সাধারণ সম্পাদক ইব্রাহিম আকন। পথসভায় বক্তারা বলেন গত ৪ মে ২০২৬ তারিখ সোমবার শরণখোলা উপজেলার ১ নং ধানসাগর ইউনিয়নের ৭ নং রতিয়া রাজাপুর ওয়ার্ডের মৃতঃ হরশিদ ঢালীর ছেলে রবীন্দ্রনাথ ঢালীর সাথে প্রতিবেশী মৃতঃ আব্দুল সত্তার হাওলাদারের ছেলে আব্দুল সোবাহান হাওলাদার এর সাথে জমিজমার জন্য তাদের মধ্যে সংঘাত হয় । সংঘাতের কারণে যে মামলা হয় সেই মামলায় পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে বাগেরহাট জেলা কারাগারে প্রেরণ করা হয়। এ সময় বক্তারা আরো বলেন তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুক। নিরপরাধ কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নাঈম ইসলাম ও ধানসাগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু শিকদারদের মুক্তি দেওয়া হোক।

