৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

নজরুল পুরস্কার পাচ্ছেন ২ গুণীজন

প্রতিদিনের ডেস্ক:
বাংলা একাডেমি আয়োজিত ‘নজরুল পুরস্কার ২০২৬’ পাচ্ছেন ২ গুণীজন। ২০ মে দুপুর ২টা ৫৭ মিনিটে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলা একাডেমি।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণায় নজরুল গবেষক অধ্যাপক রশিদুন্ নবী এবং নজরুলসংগীত-চর্চায় নজরুল সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত হচ্ছেন।আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ মে বিকেল ৩টায় বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে ‘নজরুল পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে।অধ্যাপক ড. রশিদুন্ নবী একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নজরুল গবেষক, সংগীতজ্ঞ ও স্বরলিপিকার। তিনি সর্বাধিক সংখ্যক নজরুলসংগীতের সংকলনগ্রন্থ ‌‘নজরুল-সংগীত সংগ্রহ’-এর সম্পাদক। ১৯৭১ সালে দশম শ্রেণির ছাত্রাবস্থায় সশস্ত্র মুক্তিযোদ্ধা হিসেবে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন।ফাতেমা তুজ জোহরা একজন বাংলাদেশি সংগীতশিল্পী। তিনি নজরুলগীতি ও আধুনিক গান করেন। তিনি বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশন এবং উপস্থাপনা করেন। তিনি একটি কবিতার বই, দুটি ছড়ার বই, একটি উপন্যাস, একটি গল্প ও কলাম সংকলন এবং নজরুলের গান নিয়ে একটি সংগীতের বই প্রকাশ করেছেন। সংগীতে অবদানের জন্য তিনি ২০০৬ সালে একুশে পদকে ভূষিত হন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়